মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন তিনি। ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়া বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন। পরে শনিবার সেই অনুষ্ঠানের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন প্রধানমন্ত্রী।