1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই: দীনেশ ত্রিবেদী রাবি রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ, আটক ৩ রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবেন, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী শাহে আলম তথ্য মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’ বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ মার্কিন প্রযুক্তি কোম্পানির বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় আলোচিত তুবার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সঠিক তথ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার, ব্যাখ্যা দিলেন নেতা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ফের গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই: দীনেশ ত্রিবেদী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফর নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং দুই দেশের সরকারপ্রধানের জন্য উপযুক্ত সময়েই সফরটি হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দনও জানান তিনি।

প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তবে বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের জন্য যথাযথ সময় দিতে হবে। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। দুই প্রধানমন্ত্রী যখন সফরের উপযুক্ত সময় মনে করবেন, তখনই তা অনুষ্ঠিত হবে।

এর আগে ভারতীয় হাইকমিশনার একাধিকবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণের কথা জানিয়েছেন। সেপ্টেম্বরের শুরুতেও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য স্থায়ী আমন্ত্রণ জানানো হয়েছে এবং উপযুক্ত সময়ে সফর হবে।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি