1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ, আটক ৩ রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবেন, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী শাহে আলম তথ্য মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’ বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ মার্কিন প্রযুক্তি কোম্পানির বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় আলোচিত তুবার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সঠিক তথ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার, ব্যাখ্যা দিলেন নেতা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ফের গ্রেপ্তার সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব সাইবার সুরক্ষা আইনের খসড়ায় পরীক্ষামূলকভাবে চালু কক্সবাজারের নতুন টার্মিনাল, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট

তথ্য মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের নামের পাশে ‘পলাতক’ শব্দটি উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের ওই সম্মাননা ফলকে সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামের পাশাপাশি দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব শেষ করার তারিখ উল্লেখ করা হয়েছে। সেখানে মোহাম্মদ এ আরাফাতের দায়িত্ব গ্রহণের তারিখ হিসেবে ১১ জানুয়ারি ২০২৪ লেখা থাকলেও শেষ তারিখের ঘরে ‘পলাতক’ শব্দটি ব্যবহার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্মাননা বোর্ডটির একটি ছবি প্রকাশ করেন।

ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘তথ্য প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়কে ধন্যবাদ। পলাতকদেরকে পলাতকই তো বলতে হবে।’

এতে সম্মাননা বোর্ডে সাবেক প্রতিমন্ত্রীর নামের পাশে ‘পলাতক’ উল্লেখের বিষয়টি প্রকাশ্যে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি