1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আইনের শাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার হাতিয়ায় ‘রাজা ইলিশ’ বিক্রি ১০ হাজার ৯০০ টাকায় কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়াসের খানের আজ দিন-রাতের দৈর্ঘ্য প্রায় সমান এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী ‘মিস ইউ মা’ পোস্টের সূত্রে ২৪ ঘণ্টায় পাহাড় থেকে উদ্ধার কিশোর** এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যয় জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

রাজধানীতে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা মোশতাক আহমেদ রুহীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোশতাক আহমেদ রুহী ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, তাঁর গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি