ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে এসব পদায়নের কথা জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরিবর্তিত দায়িত্বগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
আদেশে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মো. জাহিদুল ইসলামকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) করা হয়েছে।
মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন) পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।