1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি কুমিল্লায় নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, তল্লাশি জোরদার জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরকারের বিরুদ্ধে নয়, দেশের স্বার্থে সংস্কার চাই: কর্নেল অলি হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব মালয়েশিয়ায় জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, পেলেন ‘কিসওয়াতুল কাবা’ আতর উপনির্বাচনে সেনা মোতায়েন, ৬ জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহদী আমিন

কুমিল্লায় নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল সে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানায়, নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। সেই অবস্থানের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় তার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতীম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন ড. নাহিদা বেগম। সেখানে তিনি জানান, বিকেল ৩টা থেকে অপ্রতীমকে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল। তিনি আরও জানান, মুঠোফোনের নম্বর ট্র্যাক করে তার অবস্থান পাওয়া যায়নি এবং ফোনটি সম্ভবত তার সঙ্গে ছিল না।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত ড. নাহিদা বেগম ও তার স্বজনরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি