1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ময়মনসিংহ মেডিকেলে আগুন: জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড কৌতূহলের বশে দৌলতদিয়ায় ৫ শিশু, পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসি-ডিসিকে জবাবদিহি করতে হবে: ডিএমপি রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাদি হত্যা মামলার তথ্য গোপন করে হাইকোর্টে জামিনের চেষ্টা, আবেদন খারিজ

ময়মনসিংহ মেডিকেলে আগুন: জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগুনের কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে আহ্বায়ক করে কমিটিতে হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ এবং গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে একই ঘটনায় মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগের ১১ নম্বর লিফটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।

স্বজনদের দাবি, আগুনের পর সিঁড়ি দিয়ে নামার সময় আতঙ্ক ও হুড়োহুড়িতে চারজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে লিফটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের পৃথক তদন্ত প্রতিবেদনেই ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি