1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় নিহত ফিরোজার পরিবারকে গাভি দিল উপজেলা প্রশাসন সন্তানের মুখ দেখার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় নিহত সৈনিক পিয়াস প্রধানমন্ত্রীসহ সবাইকে নিয়মিত নামাজের আহ্বান জামায়াত এমপির ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গ্রেপ্তার সংসদ সদস্যের বক্তব্য থামিয়ে দেওয়া সংসদীয় রীতির পরিপন্থী: বিরোধীদলীয় নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন-বিধি মেনেই: দুদক সচিব জুলাইয়ের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরেছে: রাষ্ট্রপতি ভোলায় হবে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র: সংসদে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় নিহত ফিরোজার পরিবারকে গাভি দিল উপজেলা প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অসচ্ছল পরিবারটির আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তাদের একটি গাভি দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিহতের স্বজনদের হাতে গাভিটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

ইউএনও জানান, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আয়ের একটি উৎস তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গাভি হস্তান্তরের সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাধারণ সম্পাদক পবন রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এক বৃদ্ধা নারীকে রাস্তা পার হতে সহায়তা করতে গিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

ওই ঘটনায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আহত হন। গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফিরোজার মৃত্যুর পর তাঁর অসচ্ছল পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাভি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের আশা, গাভিটি পরিবারের আয়ের একটি স্থায়ী উৎস তৈরিতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি