1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম: স্বাস্থ্যমন্ত্রী জালিয়াতির অভিযোগের মধ্যে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল ৪১ ডাবল ডেকার স্লিপার বাসের নিবন্ধন স্থগিত মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় নিহত ফিরোজার পরিবারকে গাভি দিল উপজেলা প্রশাসন সন্তানের মুখ দেখার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় নিহত সৈনিক পিয়াস প্রধানমন্ত্রীসহ সবাইকে নিয়মিত নামাজের আহ্বান জামায়াত এমপির ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আর সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ঠাকুরগাঁও; রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এ উপনির্বাচনেও দেশের বাইরে থাকা ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ব্যবস্থা রাখা হয়েছে। গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিদেশে থাকা ৩৮৬ জন ভোটার ৩৩টি দেশ থেকে নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার সৌদি আরব থেকে নিবন্ধিত হন।

এ ছাড়া ‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং’-এর জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।

এর আগে গত ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত ২২ আগস্টের প্রজ্ঞাপনে জানানো হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি