1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তদবিরকারীকেও অপরাধী ধরা হবে: ডিএমপি ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, পিবিআইয়ের হাতে গ্রেফতার রনি ঈদুল আজহায় চাহিদার চেয়ে বেশি পশু, উদ্বৃত্ত থাকবে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি শাহ আমানত বিমানবন্দরে ১,৩৪৫ কার্টন সিগারেট জব্দ পদায়ন-বদলিতে মাপকাঠি হবে সততা ও যোগ্যতা: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী ময়মনসিংহসহ ১৩ জেলায় দুপুরেই ঝড়ের আশঙ্কা, ৬০ কিমি বেগে দমকা হাওয়া ত্রিশালে অবৈধ পেট্রোল মজুদে অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার কারাদণ্ড সিলেটে একসঙ্গে ঝরে গেল ৮ শ্রমিকের প্রাণ ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার

৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, পিবিআইয়ের হাতে গ্রেফতার রনি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

ময়মনসিংহে দীর্ঘদিন অমীমাংসিত থাকা এক বৃদ্ধা হত্যা মামলার জট খুলেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মূল অভিযুক্ত মো. রনি মিয়া (২৬)কে গ্রেফতার করেছে সংস্থাটি।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পিবিআই জানায়, ঘটনাটি মূলত একটি সামান্য আর্থিক বিরোধ থেকেই ঘটে।

ঘটনার সূত্রপাত গত ২৮ জানুয়ারি ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার মীরকান্দাপাড়া গ্রামে। ওইদিন একা বসবাসরত নূরজাহান (৬০) নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন। দুই দিন পর, ৩০ জানুয়ারি রাতে বাড়ির পাশে খড়ের নিচে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। পরে তার মেয়ে বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্তে উঠে আসে, একই এলাকার বাসিন্দা ও পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি রনি মিয়া মাঝে মাঝে তার প্রেমিকাকে নিয়ে নূরজাহানের বাড়িতে থাকতেন এবং প্রতিবার ৫০০ টাকা করে ভাড়া দিতেন। সর্বশেষ ভাড়া পরিশোধ না করায় দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

পিবিআই জানায়, ঘটনার রাতে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দেন নূরজাহান। এতে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে ঘরে থাকা শিল দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে মরদেহ রান্নাঘরের পাশে খড়ের নিচে লুকিয়ে রেখে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

মামলাটি তদন্তভার পাওয়ার পর পিবিআইয়ের একটি বিশেষ দল অমিতাভ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ২ মে ভোরে শম্ভুগঞ্জ এলাকা থেকে রনি মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “মাত্র ৫০০ টাকার বিরোধে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।” তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি