1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, পিবিআইয়ের হাতে গ্রেফতার রনি ঈদুল আজহায় চাহিদার চেয়ে বেশি পশু, উদ্বৃত্ত থাকবে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি শাহ আমানত বিমানবন্দরে ১,৩৪৫ কার্টন সিগারেট জব্দ পদায়ন-বদলিতে মাপকাঠি হবে সততা ও যোগ্যতা: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী ময়মনসিংহসহ ১৩ জেলায় দুপুরেই ঝড়ের আশঙ্কা, ৬০ কিমি বেগে দমকা হাওয়া ত্রিশালে অবৈধ পেট্রোল মজুদে অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার কারাদণ্ড সিলেটে একসঙ্গে ঝরে গেল ৮ শ্রমিকের প্রাণ ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ

ঈদুল আজহায় চাহিদার চেয়ে বেশি পশু, উদ্বৃত্ত থাকবে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশে কোরবানির পশুর জোগান নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে সরকার। চাহিদার তুলনায় এ বছর উল্লেখযোগ্য সংখ্যক পশু বেশি থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী জানান, দেশে কোরবানিযোগ্য পশুর মোট প্রাপ্যতা দাঁড়াতে পারে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। বিপরীতে সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। ফলে উদ্বৃত্ত থাকবে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট প্রাপ্য পশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং উট, দুম্বাসহ অন্যান্য প্রজাতির সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশু সহজে পৌঁছাতে পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি