1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহসহ ১৩ জেলায় দুপুরেই ঝড়ের আশঙ্কা, ৬০ কিমি বেগে দমকা হাওয়া ত্রিশালে অবৈধ পেট্রোল মজুদে অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার কারাদণ্ড সিলেটে একসঙ্গে ঝরে গেল ৮ শ্রমিকের প্রাণ ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
ময়মনসিংহসহ ১৩ জেলায় দুপুরেই ঝড়ের আশঙ্কা, ৬০ কিমি বেগে দমকা হাওয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

দুপুরের আগেই দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রাজধানীসহ ১৩ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

রোববার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।

সতর্কতার আওতায় থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পৃথক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি কিংবা অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, চলমান এই অস্থির আবহাওয়া পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি