1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ‘জোবায়ের-বিপ্লব-রাকিব’ স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লক্ষীনগর একাদশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর মাওহা ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ‘জোবায়ের-বিপ্লব-রাকিব’ স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মাওহা ইউনিয়নের মাওহা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২৫ ও লক্ষীনগর একাদশ।

৮ ওভারের নির্ধারিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে লক্ষীনগর একাদশ ৪ উইকেটে ৮৮ রান সংগ্রহ করেন। পরে জয়ের জন্য এসএসসি ব্যাচ ২৫ মাঠে নেমে ৮ ওভারে ৬২ রান সংগ্রহ করে ২৬ রানে পরাজিত হয়।

ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ এমদাদুল হক প্রধান অতিথি থেকে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস এম জোবায়ের হোসাইন, গৌরীপুর উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য, মাওহা ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা সুলতান আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহিন কবির, গৌরীপুর কলেজ শাখার সেক্রেটারি সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম, মাওহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওলিউল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি