1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

প্রধান উপদেষ্টার গণভবন পরিদর্শন, দিলেন যেসব নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের অপশাসন, নির্যাতন, খুন-গুম ও স্বৈরাচার উৎপাতের প্রতীক হিসেবে দ্রুততম সময়ের মধ্যে গণভবনকে জাদুঘরে পরিণত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে এ নির্দেশনা দেন প্রধান উপদষ্টা। এ সময় তার সঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছিলেন। আরও ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গত ১৫ বছর ধরে গণভবনে বাস করছিলেন। যা দমন ও তার নৃশংস শাসনের এক প্রতীক হয়ে উঠেছে।

প্রধান উপদেষ্টা এ সময় গণভবনে জাদুঘর তৈরির নির্দেশনা দিয়ে বলেন, এই জাদুঘরে দুঃশাসনের স্মৃতি এবং তাকে (শেখ হাসিনা) জনগণ যে ক্ষোভ প্রকাশ করে উৎখাত করেছে, সেসব স্মৃতি থাকতে হবে। আয়নাঘর, যেখানে তার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলোর গোপনে শত শত ভিন্নমতাদর্শী ও বিরোধী কর্মীকে আটক করে রাখা হয়েছিল, তারও একটি রেপ্লিকা গণভবনের জাদুঘরে থাকা উচিত বলে মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সাধারণ ছাত্র ও জনতার আন্দোলনের মুখে ক্ষমতা থেকে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার মুহূর্তের মধ্যে গণভবনে কয়েক লাখ বিক্ষোভকারী প্রবেশ করেন। তারা গণভবনের দেয়াল ও কক্ষে রকমারি গ্রাফিতি আঁকেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য লিখে ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি