1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিক্ষার্থী অপরজন গার্মেন্টস কর্মী। সোমবার দুপুরে উপজেলার রুখনাই বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পরে শাকিল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী ও মজিবুর (২০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়। এ সময় তারা দুইজন রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেমস খেলছিলো। নিহতদের মধ্যে শাকিল মেলান্দহ উপজেলার পূর্ব রুখনাইপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে, সে ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে এবং অপরজন মজিবুর রহমান পেশায় একজন গার্মেন্টস কর্মী, সে একই এলাকার শহিদ মিয়ার ছেলে। গাজীপুর জেলার একটি পোশাক কারখানায় কাজ করত মজিবুর রহমান, প্রায় এক মাস ধরে সে বাড়ীতে অবস্থান করছিলো।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি