1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের আহ্বান অব্যাহত থাকবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে সরকার ও রাজনৈতিক দলসহ সকল অংশীজনের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবে জাতিসংঘ।

আগামী ৭ ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা বলেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব তা করতে, সব অংশীজন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব।’

এর আগে এক সাংবাদিক তাঁর উদ্দেশ্যে বলেন, বিরোধীদের ওপর সাঁড়াশি অভিযানের মধ্যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। … রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাও প্রত্যাখ্যান করেছে সরকার।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নেবেন, তা চাওয়া হয়।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র যে অবস্থান তুলে ধরেছেন, তা আন্তর্জাতিক সংস্থাটির সাধারণ অবস্থান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি