1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

ময়মনসিংহে রাকিব হত্যায় ৬ আসামি চারদিনের রিমান্ডে, গ্রেপ্তার আরও ২

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহ নগরীতে আব্দুর রাজ্জাক রাকিব নামের যুবক হত্যা মামলায় জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি ইয়াছিন আরাফাত শাওনসহ ছয় আসামিকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্মরনিকা পাল এ পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

চাঞ্চল্যকর হত্যার ঘটনায় বৃহস্পতিবার সাভারের আমিন বাজার থেকে শাওন, তার ভাই মাসুদ পারভেজ, তাদের সহযোগী আনিছুর রহমান ফারুক, মো. মানিক, মো. মবিন ও শান্তকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী শাওনের বিরুদ্ধে ১৪টি, মাসুদ পারভেজের বিরুদ্ধে ৬টি, ফারুকের বিরুদ্ধে ২টি, মানিকের বিরুদ্ধে ৫টি, মমিনের বিরুদ্ধে ৩টি, শান্তর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী শাওন ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত ইদ্রিস আলীর ছেলে।

ডিবির ওসি ফারুক হোসেন বলেন, শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। শুক্রবার ভোরে জেলার ত্রিশালের উজানভাটিপাড়া এলাকা থেকে প্রান্ত ও রাহাত নামে দুজনকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জের চায়নামোড় টোলবক্স এলাকায় একটি মাইক্রোবাসকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে ট্রাক চালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন আব্দুর রাজ্জাক রাকিব নামে স্থানীয় এক যুবক। এ সময় আহত হন আরও দুইজন। এ ঘটনায় পরদিন ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেন নিহতের মা হাসি আক্তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি