1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা ‘খাসিকাণ্ডের’ জবাবে পাল্টা অভিযোগ সেই প্রবাসী বরের

ভালুকায় ১৮ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় পুলিশের অভিযানে সাড়ে ১৮ লক্ষাধিক টাকার মূল্যের ২ হাজার ২৪১ পিস ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে দুই চোরাকারবারিকে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার (১২ আগস্ট) রাতে ভালুকা-গফরগাঁও সড়কে চেকপোস্ট বসিয়ে শাড়িগুলো জব্দসহ দুইজনকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার বারহাট্টা এলাকার আক্কাস আলীর ছেলে স্বপন মিয়া (২৪) ও মদন উপজেলার নুরুল ইসলামের ছেলে আব্দুল কাইয়ুম (৪২)।

পুলিশ জানায়, নেত্রকোনার উচিতপুর থেকে চোরাকারবারিরা শাড়িগুলো নিয়ে ঢাকায় গিয়ে বিক্রির উদ্দেশে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপু চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ভালুকা-গফরগাও সড়কে চেকপোস্ট বসায়। পরে ওই কাভার্ড ভ্যানটি চেকপোস্টের সামনে আসলে তল্লাশি চালিয়ে ২ হাজার ২৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসময় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, চোরাকারবারি ভারতীয় সীমান্ত দিয়ে শাড়িগুলো প্রথমে ট্রলার নিয়ে আসে। পরে নেত্রকোনার উচিতপুর থেকে ট্রাকে করে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই তারা এ কাজ করে আসছিলো বলে জিজ্ঞাসাবাদে জানায় আসামিরা। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি