1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল। ফলে রমজানে ১৫ দিন ক্লাস চলবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, বছরের শুরুতেই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটির তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি হাইস্কুলে শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। এই সময়ে ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের বন্ধ রয়েছে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল, তা ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ৭ এপ্রিল থেকে প্রাথমিকে ছুটি শুরু হবে।

এই মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে রমজানের ১৫ দিন পর্যন্ত ক্লাস চলবে। এরপর ছুটি হবে। সরকারি ৬৫ হাজার স্কুলের ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এই ছুটির আওতায় পড়বে না।

প্রাথমিক ও মাধ্যমিকের এই ছুটির ভিন্নতার বিষয়ে জানতে চাইলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রমজানের ১৫ দিন ক্লাস চালুর বিষয়টি দীর্ঘ দিন ধরেই চলছে। এটা এই মন্ত্রণালয়ের প্র্যাকটিস।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি