1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

মোরগ পোলাও খেতে গিয়ে ডিম বিস্ফোরণ! পলাতক হোটেল মালিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

অফিস থেকে বেরিয়ে তিনজন সহকর্মীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন দুপুরের লাঞ্চ সারতে। কিন্তু বিধি বাম। সাধের মোরগ পোলাওয়ের অর্ডার দেয়ার পর আস্ত একটি সিদ্ধ ডিম মুখে দিতেই হঠাৎই প্রচণ্ড আওয়াজে ডিম বিস্ফোরিত হলো।

এরপর পুরো হোটেল জুড়েই হুলস্থুল কাণ্ড। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক ক্যাশ কাউন্টার থেকে পালান মালিক। পরে অবশ্য মোবাইলে যোগাযোগ করা হলে অনুরোধ জানিয়েছেন যেনো ভোক্তা অধিকারে অভিযোগ না জানানো হয়।

বুধবার দুপুর সাড়ে ৩টার দিতে ঢাকার শান্তিনগরের মুসলিম কাবাব লিমিটেড নামে এক রেস্টুরেন্টে ঘটে এই ঘটনা। আর ঘটনার শিকার হয়েছেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক বুদ্ধিযুক্ত পত্রিকার সম্পাদক এসএম জাহিদ হোসেন।

জাহিদ জানান, মোরগ পোলাও পছন্দ করেন বলেই তিনি অর্ডার করেছিলেন। এরপর খাবার শুরুর পরে তিনি প্লেটে দেয়া সিদ্ধ ডিম কামড়ে খাওয়ার জন্য মুখে দেন। তখন বেলুনের মতো প্রচণ্ড আওয়াজ করে তা বিস্ফোরিত হয়। এতে তার মুখের ভিতরে ঠোঁট ছিলে যায়। তিনি জানান, এ ঘটনার পর তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। এখন মুখে কিছু খেতে পারছেন না। জ্বালাপোড়া করছে।

এদিকে এ ঘটনার পর হোটেল থেকে লাপাত্তা হয়ে যান ওই হোটেলের এমডি ইব্রাহিম খলিল। তবে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অনুরোধ জানান যেনো এ ঘটনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো না হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি