1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ

ময়মনসিংহে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

ময়মনসিংহে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও লক ভাঙ্গার চারটি মাস্টার চাবি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- মধুপুরের হাগুরাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের মাহবুব মানিক, পঞ্চগড়ের বোদা থানার নাওতারি এলাকার নূর ইসলাম, চাঁদপুরের মতলব উপজেলার উত্তর বাইশপুরের সোহেল মিয়াজী, একই এলাকার রনি মিয়াজী, মতলব উত্তরের দক্ষিণ গাজীপুর এলাকার কামরুজ্জামান সিটু ও একই উপজেলার দক্ষিণ ঠেটালিয়া এলাকার সোহান প্রধান।

বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় ডিবির ওসি সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে আসা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনার জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও লক ভাঙ্গার চারটি মাস্টার চাবি জব্দ করা হয়।

ওসি সফিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সুকৌশলে মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আগামীকাল সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি