1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক বলেন, পাকিস্তানের ২৩ বছরের শোষণ বঞ্চনার নিপীড়ন থেকে মুক্ত হতে মুক্তিযুদ্ধ হয়েছিল। যারা সম্মুখ সারিতে ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে।

আজ সোমবার দুপুরে জেলার সদর, তারাকান্দা, ধোবাউড়া ও ঈশ্বরগঞ্জ উপজেলার নব- নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ বির্নিমাণে কাজ করছে । মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রণয়ন শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জেলায় ১৯২ মুক্তিযোদ্ধার জন্য পাকা নতুন বাড়ি প্রদান করা হবে।

এসময়ে প্রধান অতিথি ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে ধোবাউড়া, হালুয়াঘাট, তারাকান্দা ও ঈশ্বরগন্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন।

জেলা শিল্পকলা একাডেমি হল রুমে জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফখরুল ইমাম, মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৮, অ্যাডভোকেট জহিরুল হক, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি