1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ময়মনসিংহে বিটুমিনের গাড়ি উল্টে দগ্ধ চালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ময়মনসিংহে চাকা ফেটে বিটুমিনবাহী গাড়ি উল্টে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ চালক শাহজাহান মিয়া (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বুধবার সকালে শহরের শম্ভুগঞ্জ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহজাহান শম্ভুগঞ্জের দুবলারচর এলাকার রশিদপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। জেলার তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় সওজের সড়ক মেরামতের কাজ চলছিল। এ জন্য শহর থেকে গরম বিটুমিন নিয়ে সেখানে যাচ্ছিল গাড়িটি। শম্ভুগঞ্জ মোড় এলাকায় যেতেই গাড়িটির চাকা ফেটে উল্টে যায় এবং আগুন লেগে যায়।

এ ঘটনার পর হেলপার নেমে যেতে পারলেও চালক লাফিয়ে নামার সময় দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনায় দগ্ধ চালক বৃহস্পতিবার ভোরে মারা যান। পরিবারের লোকজন কোনো ধরনের অভিযোগ না করে শাহবাগ থানায় লিখিত দিয়ে মরদেহ নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি