1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নেত্রকোনা পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নেত্রকোনা পৌর শহরে পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে আজ সোমবার দুপুরে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম রাহুল বাসফোঁড়। সে শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও পৌরসভার কুড়পাড় এলাকার বাসিন্দা নসীব বাসফোঁড়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুল বাসফোঁড় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়ে শহরের মোক্তারপাড়া এলাকায় আসে।

প্রাইভেট পড়া শেষে দুপুরে মোক্তারপাড়ার ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সে।
এক পর্যায়ে তার বন্ধুরা তাকে পুকুরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তার পুকুরের এক পাশে পানির নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি