1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

২০ হাজার টাকার জন্য প্রাণ দিতে হয় মোজাম্মেলকে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

ময়মনসিংহে ২০ হাজার টাকা না পেয়ে চালক মোজাম্মেল হোসেনকে হত্যা করে সিএনজি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিবির ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আবু রায়হান, মোজাম্মেল হক ও জিয়াউর রহমান। গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সফিকুল ইসলাম জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নান্দাইল চৌরাস্তা হতে যাত্রীবেশে কয়েকজন মোজাম্মেলের অটোরিকশা ভাড়া করে ময়মনসিংহ শহরে আসে। শহরে সময়ক্ষেপণ করে গভীর রাতে তারা ঈশ্বরগঞ্জের দিকে রওনা দেয়। পরে মোজাম্মেলের বাবা ফরিদ মিয়ার কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্তু ২০ হাজার জোগাড় করতে পারেননি ফরিদ মিয়া। টাকা না পেয়ে ছিনতাইকারীরা ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী এলাকার একটি নির্জন স্থানে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে মোজাম্মেল হোসেনকে হত্যা করে লাশ ফেলে রাখে।

ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ তদন্ত করে আসামিদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তার করে।

ডিবির ওসি আরো জানান, পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে ছিনতাইকারীরা চালককে মেরে ফেলে। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি