1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

নান্দাইলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড রেল স্টেশনের অদূরে শুক্রবার সকালে চলন্ত একটি শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের লোকোমাস্টার বা চালক মো. হানিফ (৪৪) আহত হন। এ ঘটনায় কিশোরগঞ্জ জিআরপি থানা পুলিশ সৈয়দ মান্না (২৪) নামে এক যুবককে আটক করেছে।

রেলওয়ে অফিস ও আহত চালক জানান, তিনি সকাল ৬টা ৪০ মিনিটে ময়মনসিংহ থেকে শাটল ট্রেন নিয়ে আখাউড়ার উদ্দেশে রওনা হন।

পথে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পার হয়ে ডাউন অ্যাডভান্স শাটারে পৌঁছতেই সামনের দিক থেকে এক ব্যক্তি হঠাৎ কয়েকটি পাথর ছুড়ে মারে। এ সময় তিনি মাথা নিচু করে নিজেকে রক্ষার চেষ্টা করেন। পরে ওই পাথর চলন্ত ট্রেনের গায়ে লেগে তাঁর শরীরের পেছনে লাগে। এতে তিনি আঘাত পান এবং ট্রেনটি থামিয়ে ফেলেন।

ঘটনাটি তাৎক্ষণিক নান্দাইল রোড রেলওয়ে স্টেশনের দায়িত্বরতদের জানিয়ে সহকারী চালক সাঈদ মোহাম্মদ তাহেরের সহযোগিতায় ট্রেন নিয়ে তিনি গন্তব্যে পৌঁছান।

নান্দাইল রোড রেলওয়ে স্টেশন মাস্টার মো. আব্দুল কাদির জানান, তিনি খবর পেয়ে ঘটনাটি কিশোরগঞ্জ জিআরপি থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পাথর নিক্ষেপকারীকে শনাক্ত করে আটক করে নিয়ে যায়।

কিশোরগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত যুবক নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামের আমিরুল মুন্সির ছেলে সৈয়দ মান্না। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি