1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন জিহাদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

জন্মের পর শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই বেড়ে ওঠা জিহাদ হাসানের। উচ্চতা তার ২ ফুট ৬ ইঞ্চি। জীবনে চলার পথে শারীরিক এই প্রতিবন্ধকতার জন্য নানাজনের হাসির পাত্র হয়েছেন অসংখ্যবার। জিহাদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে। তাঁর চোখের সমস্যা রয়েছে। পায়ে হেঁটে যেতেও সমস্যা হয়। তবুও থেমে থাকেননি জিহাদ। চালিয়ে গেছেন পড়াশোনা। পণ করেছিলেন সফলতার মাধ্যমেই সবার কটুকথার জবাব দিবেন তিনি।

সকল প্রতিবন্ধকতা জয় করে সাফল্যের সাথে এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ২০২০-২০২১ সেশনে ভর্তি হন জিহাদ হাসান।

তিনি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো. ফারুক হোসেন আর রেহানা আক্তারের ছেলে। অদম্য মেধাবী ছাত্র এর আগে ঢাকা বোর্ড থেকে ২০১৮ সালে ৪.৮৭ নিয়ে এসএসসি এবং ২০২০ সালে ৪.২৫ নিয়ে এইচএসসি পাস করেন। সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি উচ্চশিক্ষা অর্জন করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়েছেন।

জিহাদ হাসান বলেন, আমার দুচোখে অনেক স্বপ্ন। ভবিষ্যতে আমি লেখাপড়া শেষ করে দেশের সেবা করতে চাই। লক্ষ্য আমার বিসিএস। জীবনযুদ্ধে জয়ের পথেই এগিয়ে যেতে চাই, সাবলীলভাবেই বলছিলেন জিহাদ।

তিনি বলে চলেন, আমার জীবনযুদ্ধে বাবা-মাসহ পরিবার আমার পাশে ছিলেন। পড়াশোনা চালিয়ে যেতে সবসময় উৎসাহ যুগিয়েছেন। বিশেষ করে আমার ডাক্তার বড় বোন আমাকে সাহস দিয়েছেন সবসময়ই। বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে পেরে স্বপ্নজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারলাম। আমার সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি