1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহবুব আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ (২৩ ডিসেম্বর) মঙ্গলবার আনুমানিক রাত ৯ টার দিকে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত যুবকের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামে। সে ওই গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

নিহতের পরিবার জানা গেছে, মাহবুব ঈশ্বরগঞ্জ পৌর শহরের ‘রতন মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে চাকুরী করতো। মঙ্গলবার রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকাআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ‘খবর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পিকাআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন পূর্বক অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি