1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

মহড়ায় নিহত গৃহবধূর দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিল সেনাবাহিনী, দিল গাভীও

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলাকালে গাছের গুড়ি ছিটকে সাজেদা খাতুন (২৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়। এ ঘটনার পর নিহতের দুই সন্তান লেখাপাড়ার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী। এছাড়াও পরিবারটিকে একটি দুগ্ধ গাভীও তুলে দেয়া হয়।

নিহত সাজেদা খাতুন উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কালাকান্দা গ্রামের দিনমজুর আজহারুল ইসলামের স্ত্রী। সাদিয়া মিতু (১২) ও সুমাইয়া আক্তার সেতু (৮) নামের দুই শিশু সন্তান রয়েছে তাদের।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জিওসি মেজর জেনারেল শহিদুল হক দুগ্ধ গাভী বুঝিয়ে দেন।

এসময় জিওসি মেজর জেনারেল শহিদুল হক বলেন, এই অনাকাঙ্খিত ঘটনাটি মাননীয় সেনাবাহিনী প্রধান অবগত হয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং এই পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের লেখাপড়ার পুরো খরচ বাংলাদেশ সেনাবাহিনী বহন করবে বলে জানিয়েছেন। এই বার্তাটি পৌঁছানোর জন্য আমি এখানে এসেছি। আমরা জেনেছি ও পরিবারটি খুবই অসহায় তাদেরকে কিছু সহযোগিতা করতে দুধওয়ালা বাছুরসহ একটি গাভী উপহার হিসেবে দিলাম। যা পালন করলে তারা আর্থিকভাবে কিছুটা উপকৃত হবে। এছাড়া আমরা তাদের সব সময় খোঁজ খবর রাখবো। যেকোন প্রয়োজনে পরিবারটির পাশে থাকবো।

এ সময় সাভার ক্যান্টনমেন্ট চীফ (এডমিনিস্টেটিভ) কর্ণেল মনিরুজ্জামান, কমান্ডিং অফিসার (ট্যাঙ্ক রেজিমেন্ট) লেঃ কর্ণেল মাসুদ, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, ইউএনও আশরাফুল ছিদ্দিক, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার (১০ জানুয়ারি) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কালাকান্দা গ্রামে সেনাবাহিনীর ট্যাঙ্ক মহড়া চলাকালীন সময়ে গাছের একটি গুড়ি ছিটকে পড়ে সাজেদা খাতুন নামের এক গৃহবধুর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি