1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

ময়মনসিংহে চাকরিতে বয়সসীমা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে গত ২ বছরে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের প্রায় সকলের বর্তমান বয়স ২৭-২৮ বছর, কিছুদিন পরেই চাকরির বয়স পার হয়ে যাবে। তাই আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করা এখন ন্যায্য দাবি হিসেবে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, আমরা অতি শিগগিরই চাকরির বয়সসীমা নিয়ে স্থায়ী সমাধান চাই। পড়ালেখা শেষ হতে না হতেই দেখি বয়স শেষ। তা ছাড়া চাকরির কোনো পরীক্ষা দিলে রেজাল্ট পেতে পেতে আরও বয়স ফুরিয়ে যায়। যার কারণে পড়ালেখা করার পরও বেকারত্ব বরণ করতে হয় আমাদের। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা তাঁদের চার দফা দাবি তুলে ধরে বলেন, সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ ও নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সংগঠনের জেলা সমন্বয়ক মো. ফাহিম আকন্দ, সদস্য সাইফুল ইসলাম, হ‌ুমায়ূন কবির, সুমা আক্তার, নুরজাহান, কাজলসহ অন্যান্য শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি