1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা ‘খাসিকাণ্ডের’ জবাবে পাল্টা অভিযোগ সেই প্রবাসী বরের

ফুলপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন শ্রেণী পেশার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের নির্দেশক্রমে কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু উপজেলার শ্যামপুর সাধু অ্যান্তনীর গীর্জা এলাকায় কম্বল বিতরণ করেন।

জানা যায়, সরকারি বরাদ্দের কম্বল বিতরণের জন্যে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) শীতেষ চন্দ্র সরকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেন। এরই অংশ হিসেবে কামরুল হাসান কামু শ্যামপুর সাধু অ্যান্তনীর গীর্জা এলাকায় কম্বল বিতরণ করলেন।

এছাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি। বীর মুক্তিযোদ্ধা, এতিম শিশু ও প্রতিবন্ধীদের মাঝে উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, বিভিন্ন মাদ্রাসায় বসবাসরত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলাম, মুচি, নাপিত ও শ্রমিক শ্রেণীর মানুষের মাঝে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল বাশার, হিজড়া ও বেদে সম্প্রদায়ের মাঝে উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর ও মন্দিরে মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) দারুস সালাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি