1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দ্বিতীয়বারের মত এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ ফলাফলে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ৩০ হাজার ৮৬৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক বিভাগে ৯৭ দশমিক ৮৮ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৭০ শতাংশ।

পাসের হার ও জিপিএ-৫; দুটিতেই এগিয়ে মেয়েরা:
ময়মনসিংহ বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৬৪ হাজার ৭৫৩ জন, পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। পাস করা ছাত্রীর সংখ্যা ৬২ হাজার ৮৬৫ জন, পাসের হার ৯৮ দশমিক ২৭ শতাংশ।

অপরদিকে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১০ হাজার ৯২ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪ হাজার ৩৮৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৭০৭ জন।

পাসের হারে এগিয়ে নেত্রকোনা জেলা:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা। এ জেলার পাসের হার ৯৮ দশমিক ৪৯ শতাংশ। এছাড়াও জামালপুর জেলার ৯৭ দশমিক ৪৩, ময়মনসিংহ ৯৭ দশমিক ৩৩ এবং শেরপুর জেলায় পাসের হার ৯৭ শতাংশ।

চার জেলার মোট ১ হাজার ২৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান একটিও নেই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের পরের দিন থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোবাইলের টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি