1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁও পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশে এক পুকুরের পানিতে পড়ে রায়হান নামে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার পাগলা থানাধিন উস্থি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ঐ গ্রামের শরিফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কান্দাপাড়া গ্রামের ব্যবসায়ী শরিফ মিয়ার ছেলে শিশু রায়হানকে সোমবার সকালে বাড়ির উঠানে বসিয়ে মা আকলিমা ঘরের কাজ করছিলেন। কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে দেখেন রায়হান সেখানে নেই। পরিবারের লোকজন নিয়ে খোঁজাখুজি করেও না পেয়ে বাড়ি সংলগ্ন পুকুরে গিয়ে দেখেন রায়হান পানিতে ভাসছে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মামুন মিয়া বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি