1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই টুকরো!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনে কাটা পড়ে নাজির আহমেদ নামে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৭টায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রাবিরতি শেষে সোয়া ৭টার দিকে ছেড়ে যাওয়ার সময় ছাদ থেকে নামতে গিয়ে নিচে পড়ে দুই টুকরো হয়ে মারা যায়।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শাহাদাৎ হোসেন বলেন, নিহত ব্যক্তির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানার কালিকাপুর গ্রামে। লোকটি রেলওয়ে ডকের কর্মচারী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি