1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহে ছুরিকাঘাতে তরুণী আহত, সাবেক স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

ময়মনসিংহে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক তরুণী আহত হয়েছেন। আজ শনিবার সকাল দশটার দিকে নগরের পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই এলাকার সাধারণ মানুষ হামলাকারী ওই তরুণকে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ওই তরুণের নাম শাকিল আহমেদ (২৫)। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকার বাসিন্দা। আহত ওই তরুণীর নাম আফরিন জোহানা (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফরিন আজ সকালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের দিকে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকায় পৌঁছানোর পর শাকিল জোর করে তাঁর রিকশায় উঠতে চান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শাকিল ওই তরুণীকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন এসে আফরিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান। পরে তাঁরা শাকিলকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

আহত তরুণীর এক স্বজন জানান, সাত মাস আগে শাকিল ও আফরিনের বিবাহবিচ্ছেদ হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, শাকিলকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি