1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ভালুকায় ফর্কলিফট ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১

ময়মনসিংহের ভালুকায় ফর্কলিফট ও ট্রাকের সংঘর্ষে একজন (৩৫) নিহত এবং দুই সাইকেল আরোহী আহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ রবিবার (২৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ফিডার রোড থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠছিল একটি ফর্কলিফট। ওই সময় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ফর্কলিফটের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ট্রাক এবং ফর্কলিফট মহাসড়কের পাশে পড়ে যায় এবং হতাহতের ওই ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ হতাহতদের উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মশিউর রহমান জানান, ওই ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে এবং আহত দুজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি