1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

সরকারি পৃষ্ঠপোষকতায় মির্জা ফখরুলের বাসায় হামলা হয়েছে :রিজভী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

সরকারি পৃষ্ঠপোষকতায় মির্জা ফখরুলের বাসায় হামলা হয়েছে :রিজভী

নিজস্ব প্রতিবেদক
সরকারি পৃষ্ঠপোষকতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গতকাল শনিবার বিকালে উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধন করে।

তিনি বলেন, আমি সুস্পষ্টভাবে বলতে চাই- মির্জা ফখরুলের বাসায় হামলার ঘটনার পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা রয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সরকারের অবিমৃশ্যকারী আইনের শাসনবিরোধী ভয়ংকর রূপটি ফুঠে উঠেছে। সারাদেশ নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

‘গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামারী চলছে তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের এজেন্টরা দলের মহাসচিবের বাসভবনে এই হামলা চালিয়েছে। বিএনপি এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি