1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

মেট্রোরেলে ‘অপরিকল্পিত’ বিজ্ঞাপন: আজ পরিদর্শনে যাবে তদন্ত কমিটি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

‘অপরিকল্পিত’ বিজ্ঞাপনের পোস্টারে ছেয়ে গেছে মেট্রোরেল। সামাজিক যোগাযোগমাধ্যমে এসবের ছবি ছড়িয়ে পরলে সমালোচনার মুখে পরে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, একটি প্রাইভেট কোম্পানি মেট্রোরেলের ভেতরের একটি বড় অংশ জুড়ে বিজ্ঞাপনী পোস্টার সাঁটিয়েছে। ‘মেট্রোরেলের সৌন্দর্য নষ্ট হওয়ায়’ এ ঘটনায় ব্যাপকভাবে অসন্তোষ জানিয়েছে যাত্রীরা।

বিষয়টি খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ নভেম্বর) ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি ট্রেনগুলো পরিদর্শন করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক এ বিষয়ে বলেন, একটি নামী প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের জন্য তারা চুক্তি হয়েছে। তবে আমরা মেট্রোর ভেতরে যেসব জায়গায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে সেগুলো ঠিক করে দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা বেশ কিছু ছবি দেখেছি তবে সেগুলো সঠিক কি না এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিগুলোতে আমরা দেখেছি যে, আমাদের ঠিক করে দেওয়া জায়গার বাইরে কিছু বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। এ বিষয়ে আমরা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি