1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

বোনের সাথে প্রেম করায় বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় আব্দুস সামাদ (১৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ৮ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একইসঙ্গে এ ঘটনায় জড়িত দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দাদরা এলাকার আলাল উদ্দিনের ছেলে রবিন মিয়া (১৯), তার বড় ভাই রোহান মিয়া (২৪), ওই উপজেলার হাটপাড়া গ্রামের মো. মুস্তাফিজুর রহমান নাঈম (১৯), পুঙ্গুয়াই গ্রামের মো. শাহীনুুুর ইসলাম (২২)।

বুধবার (০৬ জুলাই) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে ডিবি।

ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রবিন মিয়া নিহত অটোরিকশা চালক সামাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই সম্পর্কের সুবাদে সামাদ প্রায়ই রবিনের বাড়িতে আসা-যাওয়া করত। এতে এক সময় রবিনের ছোট বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সামাদের। বিষয়টি জানতে পেরে সামাদকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় রবিন। এরপরই সামাদকে হত্যার পরিকল্পনা করে রবিন ও তার ভাই রোহান।

ডিবির ওসি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী গত সোমবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে সামাদের অটোরিকশা নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করে সাড়ে ৮ টার দিকে পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে নিয়ে যায় রবিন, রোহান ও নাঈম। সেখানে ঝোপের আড়ালে আগেই ওঁৎ পেতে ছিল শাহীনসহ আরও দুইজন। সামাদকে সেখানে নেওয়ার পর প্লাস্টিকের রশি ও জালের টুকরা গলায় পেঁচিয়ে হত্যা করে স্কুলের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে রাখে আসামিরা।

পরদিন মঙ্গলবার (৫ জুলাই) সকালে স্কুলের পাশে অটোরিকশা দেখে আশপাশে সামাদকে খোঁজাখোঁজি করতে থাকে। খোঁজাখোঁজির এক পর্যায়ে সেপটিক ট্যাংকে পা দেখতে পেরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনার পর ওই দিন নিহত আ. সামাদের বাবা শাহজাহান মিয়া অজ্ঞাত আসামি করে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরই পুলিশ সুপারের নির্দেশে অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। অভিযানে ৮ ঘণ্টার মধ্যেই ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করে ডিবি পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

নিহত আব্দুস সামাদ তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি