1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

বিশ্বকাপে বাদ পড়েও যত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

এবার টানা ছয় পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করলেও এরপর আর জয়ের ছন্দ ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানরা। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে টিম টাইগার্স। আর তাই টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার।

এদিকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলোয় অনেকের চোখ থাকে প্রাইজমানি বা অর্থ পুরস্কারের দিকে। কোন দল কত পাচ্ছে, সে খোঁজ নিতে শুরু করেন অনেকেই। এবারের বিশ্বকাপে এক কোটি মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত ৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের সপ্তম রাউন্ডের খেলা চলছে এখন।

অর্থাৎ বিশ্বকাপ প্রায় শেষের পথে। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি টাকা)। আর যারা ফাইনালে হারবে, তাদের পকেটে যাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। অর্থাৎ রানার্স-আপ দলটি পাবে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা)।

এদিকে মেগা আসরটি থেকে কোনো দলই খালি হাতে ফিরবে না। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৭৮ লাখ টাকা করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১০ লাখ টাকা করে।

এছাড়া গ্রুপপর্বে যে ৪৫টি ম্যাচ হচ্ছে, সেখানে ম্যাচজয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে। টুর্নামেন্টে বাংলাদেশের এখনও বাকি আছে দুটি ম্যাচ। আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ করবে বাংলাদেশ। সে হিসেবে এখন পর্যন্ত হিসেবে করলে বাংলাদেশ পাচ্ছে দেড় কোটি টাকার মতো। শেষ দুই ম্যাচে জিততে পারলে টাকার অঙ্কটা বাড়বে আরও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি