1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা ‘খাসিকাণ্ডের’ জবাবে পাল্টা অভিযোগ সেই প্রবাসী বরের

ফুলপুরে হঠাৎ বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে হঠাৎ এক পসলা বৃষ্টি হয়ে গেল। শনিবার বিকাল সাড়ে ৪টায় আকাশে গুড়গুড় শব্দ করে ঝরঝর করে পড়ছিল বৃষ্টি। মাঝে মাঝে তখন ছোট ছোট শিলাও গড়িয়ে পড়ছিল। তখন হঠাৎ থেমে যায় জনচলাচল। তবে এ বৃষ্টিতে ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি বরং এটা ভিটামিনের মত কাজ করেছে বলে জানায় কৃষকরা।

উপজেলার বওলা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, বৃষ্টিটা ফসলের জন্যে ভিটামিনের কাজ করবে। এতে কতটুকু যে উপকার হয়েছে তা বুঝানো যাবে না।

সিংহেশ্বর ইউনিয়নের মারুয়াকান্দী গ্রামের কৃষক আরব আলী বলেন, অভাবের মধ্যেও মাচার ধান বিক্রি করে তেল কিনে আনছিলাম ক্ষেতে পানি দেওয়ার জন্যে। আল্লাহর রহমতে বৃষ্টিডা হওয়ায় আর পানি দেওয়া লাগবে না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, যে সকল ক্ষেতে ধানের থোর বের হতে দেরি হচ্ছিল এই বৃষ্টিটাতে ওই থোরগুলো খুব দ্রুত বের হয়ে যাবে এবং ধানও হৃষ্টপুষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি