1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

পাওনা টাকা চাওয়ায় বন্ধুর কিলঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

নেত্রকোনার মদনে পাওনা টাকা চাওয়ায় বন্ধুর কিলঘুষিতে মো. মাসুদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার রাতে মদন হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নিহত মাসুদ মিয়া কাইটাইল ইউনিয়নের বাঁশরী (দুর্গাশ্রম) গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে ও কাইটাইল বাজারের ধান ব্যবসায়ী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাঁশরী গ্রামের মাসুদ ও একই গ্রামের মৃত মালে উত্তমের ছেলে তানভীরের (৩২) বন্ধুত্ব রয়েছে।

গত দুই বছর আগে মাসুদের কাছ থেকে ছয় হাজার ৫০০ টাকা ধার নেয় তানভীর। এর পর থেকেই টাকা দেই-দিচ্ছি বলে সময় অতিবাহিত করে।

শনিবার বিকালে ছবু মিয়ার বাড়ির সামনে তানভীরকে পেয়ে পাওনা টাকা পরিশোধ করতে বলে মাসুদ। তানভীর ক্ষিপ্ত হলে দুজনের তর্কবির্তকের একপর্যায়ে তানভীর ও একই গ্রামের উছেন আলীর ছেলে রুমনসহ কয়েকজন মাসুদকে মারপিট করে।

মাসুদ মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ওই রাতেই মদন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।

মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি