1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

নকলায় এক রাতে ৩ কঙ্কাল চুরি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

‘মানুষ মইরা গেলে কবরে শান্তিতে ঘুমায়, এহন আর সেই কবরেও শান্তি নেই। কবর থেকেই চুরি হয়ে যাচ্ছে লাশ।’ কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় এভাবেই ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শেরপুরের নকলা উপজেলায় ৭নম্বর টালকি ইউনিয়নের রামের কান্দি সামাজিক কবরস্থান থেকে এক রাতে তিনটি লাশ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

টালকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী বলেন, আমাদের এলাকায় এই সামাজিক কবরস্থানে গত রাতে তিনটি কবর থেকে আ. জলিল, মিরাজ আলী ও হানিফ মেম্বারের স্ত্রী জোৎসনা বেগমের কবরের কঙ্কাল চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র এগুলো করছে। গ্রামবাসীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এলাকার সাধারণ লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মরার পরে যদি কবরেও শান্তি নাই। এই নিরাপত্তা কেডা দিব আমাগরে।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। দ্রুত তদন্ত করে চক্রকে গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি