1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

ধলাই খালবাসী পেল স্বপ্নের সেতু

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা এলাকার অবহেলিত ধলাই খালবাসী পেল স্বপ্নের সেতু। ধলাই খালের উপর নির্মিত গার্ডার সেতুর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এ সেতুর শুভ উদ্বোধন করেন।

জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৯৪ লক্ষ ১৮হাজার ৪০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ বিশিষ্ট এই সেতুটি খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তায় ধলাই খালের উপর নির্মাণ করা হয়। মেসার্স তাইফা কনস্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠান এ ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

সেতুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, আঠারবাড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল, ঠিকাদার শরাফত মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি