1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

জাপা নেতার ডিজিটাল আইনের মামলায় গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের বিরুদ্ধে ফেসবুকে ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গোজাখালীকান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা গ্রামের শমেস আলীর ছেলে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে পূর্বধলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেফতার জসিম উদ্দিন ফেসবুকে তার আইডি থেকে পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেন। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি