1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

চামড়ার গুদামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে চামড়ার গুদামে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামছুল হুদা (৪০) নামে এক চামড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামের চামড়া ব্যবসায়ী আবুল মুনসুরের ছেলে।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে মারা যান শামসুল হুদা।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শামছুল হুদার বাবা আবুল মনসুরও চামড়ার ব্যবসা করতেন। শামছুল হুদা নিজেও তার বাবার মতো চামড়ার ব্যবসা করতেন। এ বছর কোরবানির ঈদে কাঁচা চামড়া কিনে নিজ বাড়ির গুদামে লবণ দিয়ে রেখেছিলেন তিনি। সন্ধ্যার দিকে ওই চামড়ার গুদামের ভেতর বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন শামসুল হুদা।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি