1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায়

গলায় আপেলের টুকরা আটকে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

জামালপুরের ইসলামপুরে গলায় আপেলের টুকরা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম হযরত আলী। তার বয়স দেড় বছর। সে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটির নানাবাড়ি ইসলামপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামে। কয়েক দিন আগে সে নানাবাড়িতে বেড়াতে যায়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি একটি আপেল খাচ্ছিল। এ সময় আপেলের একটি টুকরো তার গলায় আটকে যায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহসীনা বেগম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি