1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়া সেই আলোচিত জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। কনের মামা তাজু সরকারের নেয়ামতপুর গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। একই গ্রামের বাসিন্দা জোনায়েদ মিয়ার বাড়িও সেখানে।

জোনায়েদের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।

এছাড়া জুনায়েদ মিয়া নিজে তার ফেসবুক আইডিতে স্ত্রীসহ একটি ছবি পোস্ট করেন।

এর আগে মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রথম বিয়ের কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন জোনায়েদ। তার দাবি, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং মেয়ের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত পাঠানো হয় বলে দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে জোনায়েদ আরও অভিযোগ করেন, কনের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। রাতে কনেপক্ষ যোগাযোগ করে বিয়েতে রাজি হতে বললেও তিনি রাজি হননি। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া কনেপক্ষ টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তার বিরুদ্ধে ভুয়া পোস্ট করিয়ে সম্মানহানির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জোনায়েদ। তবে তার এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে জোনায়েদের অভিযোগের বিপরীতে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ভিন্ন তথ্য দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যেই মঙ্গলবার রাতে নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন জাপানপ্রবাসী এই যুবক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি