1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘এডমিন ক্যাডার’ হওয়া দেখে যেতে পারলেন না পল্লব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

এতে প্রশাসন ক্যাডারে ২৮তম হয়েছেন পল্লব বসু বাপ্পি নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। যদিও তিনি এই ফল দেখে যেতে পারেননি। গত ২০ ডিসেম্বর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। আজ ফল প্রকাশের পর তাই কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা।

জানা গেছে, পল্লব বসুর ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়ে ভোলার লালমোহনের শাহবাজপুর কলেজে অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। ৪১তম বিসিএসে ফুড ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। সবশেষ ৪৩তম বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই মেধাবী। তবে ফল জানার আগেই না ফেরার দেশে পারি জমান পল্লব।

পল্লবের সহকর্মীদের একটি সূত্র জানিয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন তিনি। গত ২০ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলা অবস্থায় বুকে ব্যাথা অনুভব করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পল্লবকে বাঁচানো যায়নি।

পল্লব বসুর ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তার সহকর্মী রহিম রানা। ফেসবুকের পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের পল্লব বসু বাপ্পি ৪৩তম বিসিএসে এডমিনে ২৮তম হইছে; বুকটা ফেটে যাচ্ছে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি