1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে রসের মিষ্টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রসের মিষ্টি নামক একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার পৌর বাজারে উপস্থিত রসের মিষ্টি দোকানে বিএসটিআই অনুমোদন বিহীন এবং আমদানিকারক এর শীল-লোগো বিহীন দেশি-বিদেশী কসমেটিকস সামগ্রি বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
এসময় অনুমোদন বিহীন ও আমদানিকারক এর লোগো বিহীন পণ্য থাকায় দোকান মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দকৃত পণ্য বিনষ্ট করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এর অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দোকান মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি